Home ব্রেকিং নিউজ... জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক

জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক

০
জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক

স্টাফ রিপোর্টার।।

টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মনজুর মোহাম্মদ শাহজাদা।

আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় পরিচালক প্রশাসন দেবাশীষ দাস, কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামার সাভারের পরিচালক এস এম আউয়াল হকসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here